প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম।রাজ্য জুড়ে চলছে লকডাউন,এমতাবস্থায় খাবার দোকান, হোটেল, রেষ্টুরেন্ট বন্ধ। অনাহারে ভুগছে রাস্তার অবলা কুকুর ও পথ প্রাণী ।তাই পথ কুকুর বিড়ালদের খাওয়ানোর জন্য উদ্যোগ নিল “এগরা উই কেয়ার” স্বেচ্ছা সেবী সংস্থা। এলাকার সমস্ত কুকুরদের ঘুরে ঘুরে খাওয়ানোর ব্যবস্থা করে শুক্রবার।সেই সাথে জনকল্যাণ মুলক কর্মসূচি ও পালন করে। তীব্র গরমে যে সমস্ত পুলিশ বন্ধু’রা ডিউটি করছেন তাদের কাছে ORS পৌঁছে দেয়।

    পুলিশ বন্ধুরা এই উদ্যোগকে সাধুবাদ জানায়।সংস্থা সভাপতি সুভাষ নন্দ জানান- এই করোনা পরিস্থিতি তে আমরা অ্যাম্বুলেন্স, অক্সিজেন পৌঁছে দেওয়া,পালস অক্সিমিটার প্রদান, রোগীর ঘরে প্রয়োজনীয় ওষুধ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি । সাথে সাথেই মানবকল্যাণ মূলক কর্মসূচিগুলো ও আমরা চালাচ্ছি। কর্মসূচিতে আংশগ্ৰহনকারী সকল সৈনিকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান সংস্থা সম্পাদিকা উজ্জ্বয়িনী ব‍্যানার্জী।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *