
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। আসন্ন ঝড় “যশ” মোকাবেলায় এগরা-১ পঞ্চায়েত সমিতি ও প্রশাসনের সঙ্গে বৈঠক এগরার নব নির্বাচিত বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতির। এগরা-১এর সভাকক্ষে উপস্থিত ছিলেন বিডিও সুমন ঘোষ, জয়েন্ট বিডিও সুমন বিশ্বাস, ডিজাস্টার ম্যানেজমেন্টের বিশ্বনাথ পন্ডিত, এস ই ও শিবূ রঞ্জন সিং, কর্মাধ্যক্ষ সুমিতা মান্না, বি এল আর ও এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিসহ আট পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত আধিকারিকগন আলোচনায় অংশ নেন। বিগত ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের মোকাবেলার একটি পরিকল্পনা তৈরি হয়। পঞ্চায়েত প্রধানগণ পঞ্চায়েত এলাকায় আসন্ন ঝড় সম্পর্কে মানুষকে সচেতন করতে লাগাতার মাইক প্রচার করবেন, প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার উদ্যোগ নেবেন,সেল্টার সেন্টার গুলি নির্দিষ্ট করে তাকে মানুষের থাকার উপযোগী করা, সরিয়ে আনা মানুষের যাবতীয় পরিষেবা প্রশাসনের নিয়ন্ত্রণে সম্পন্ন করা, বিধায়ক বিডিও এবং সভাপতির নজরে সমূহ বিষয় আনার কথা বলা হয়। প্রয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে আহ্বান জানানোর কথা বলা হয়। বিডিও এবং বিধায়ককে পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ পূর্বের ঝড়ের অভিজ্ঞতা অবহিত করেন। তিনি কোভিদ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলার পরামর্শ দেন।
