
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।খেজুরী-২ বিডিও অফিসে আসন্ন ঘূর্ণিঝড় “যশ”এর প্রকোপ থেকে সমুদ্র তীরবর্তী খেজুরীর মানুষকে সুরক্ষিত রাখা নিয়ে পরিকল্পনা বৈঠক হয় আজ শুক্রবার।উপস্থিত ছিলেন খেজুরী-২এর বিডিও ত্রিভূবন নাথ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সু তৃষ্ণা প্রামানিক, নব নির্বাচিত বিধায়ক শান্তনু প্রামাণিক প্রমুখ। সভায় আসন্ন বিপর্যয় নিয়ে আলোচনায় অংশ নেন নিজ কসবা, হলুদবাড়ি, বারাতলা ও খেজুরী অঞ্চলের প্রধান, জনকা পঞ্চায়েতের উপ প্রধান, কর্মাধ্যক্ষ শ্যামল দাস,দেবকুমার মন্ডল, দীপান্বিতা মিশ্র প্রমুখ। ছিলেন ৫টি অঞ্চল ও ব্লকের প্রশাসনিক আধিকারিকগণ। স্থির হয় বিগত বৎসরের ঝড়ের অভিঞ্জতাকে কাজে লাগিয়ে ৫ পঞ্চায়েতের উদ্যোগে মাইকিং, সমুদ্র থেকে মৎস্যজীবীদের বাড়ি ফিরিয়ে আনা, সংশ্লিষ্ট কোস্টাল এলাকার নজরদারি বাড়ানো, কোস্টাল সেল্টার হাউস গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের স্বাস্থ্য সম্মত আশ্রয় উপযোগী করা, জেনারেটর বসিয়ে বৈদ্যুতিক পরিষেবা দেওয়ায় ব্যবস্থা করা প্রভৃতি। সভায় পৌরোহিত্য করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম কুমার মন্ডল। শেষে সকলকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
