
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর ২এর সাউৎখন্ড পঞ্চায়েতে মহামারি করোনা প্রতিরোধে বাড়ি বাড়ি স্বাস্থ্য কিট বিতরণের শুভ সূচনা হয় শনিবার। পঞ্চায়েতের উদ্যোগে ১৮ টি সংসদে এই কর্মসূচির উদ্বোধন করেন পটাশপুরের নব নির্বাচিত বিধায়ক উত্তম বারিক। ছিলেন পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ স্বপন কুমার মাইতি, প্রতিবুথের নির্বাচিত পঞ্চায়েত , সমাজসেবী মালবিকা প্রধান, রমাকান্ত জানা, শ্যামল জানা, স্বপন বেরা প্রমুখ। প্রধান জানান অঞ্চলের ৭হাজার পরিবারে ২৭ হাজার জনসংখ্যা। প্রতি পরিবারে মহামারী প্রতিরোধে ম্যাক্স, স্যানিটাইজার ও সাবান দেওয়ার পরিকল্পনা পঞ্চায়েতের। সেই কর্মসূচির আজ উদ্বোধন করেন বিধায়ক। বিধায়ক কে পেয়ে প্রতি সংসদে উন্মাদনা ছিল নজর কাড়া, মায়েরা শঙ্খধ্বনি দিয়ে বিধায়ককে মালাচন্দনে বরন করে নেন। বিধায়ক জানান মানুষের জন্য জনপ্রতিনিধি আগে মহামারী থেকে বাঁচানোটাই প্রধান লক্ষ্য, কে কি করে সেটা এখন আলোচ্য নয়। সব নির্বাচক যাতে সুবিধা পায় তা পঞ্চায়েত দেখচ্ছে। প্রতি সংসদে পঞ্চায়েত সদস্য সদস্যা উপস্থিত ছিলেন। এমন ব্যতিক্রমী উদ্যোগে এলাকার সবাই খুশি।
