প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম। পূর্ব মেদিনীপুরের “খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি”র উদ্যোগে ভারতপথিক রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্মদিন পালন হয় শনিবার। কোভিড বিধি মেনে অনাড়ম্বর ভাবে তা উদযাপন হয়।খেজুরী বন্দর সংলগ্ন “খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি” স্থাপিত রামমোহনের পূর্ণাবয়ব মূর্তিতে আয়োজক সংস্থার পক্ষে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন সহ:সম্পাদকদ্বয় সুমন নারায়ন বাকরা ও সুদর্শন সেন। শ্রদ্ধা জ্ঞাপন করেন সদস্য শিশির দাস,সুগম নারায়ন বাকরা, দুলাল আড়ি প্রমুখ। প্রসঙ্গত, কলকাতা থেকে বিলেত যাত্রাকালে রাজা রামমোহন রায় ‘ ফোবর্স ‘ নামক দ্রুতগামী স্টিমারে ১৯ নভেম্বর, ১৮৩০ খেজুরী বন্দরে পৌঁছন সন্ধ্যেবেলা। কলকাতা থেকে সকালে যাত্রা শুরু করে রাত্রিযাপন করে পরদিন অর্থাৎ ২০ নভেম্বর ‘ আলবিয়ন ‘ নামক পালতোলা জাহাজে ইংলন্ড যাত্রা করেন। জানা যায়- খেজুরী বন্দরের তৎকালীন কর্মীরা বন্দরে রাজা রামমোহনকে জাহাজে ওঠার পূর্বে একটি বিদায় সম্বর্ধনা সভারও আয়োজন করেছিল। রাজা রামমোহনের খেজুরী আগমনের এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি ২০১৭ খ্রীষ্টাব্দে প্রাচীন খেজুরী বন্দর এলাকায় রাজা রামমোহন রায়ের খেজুরী আগমনের দিনটিতেই একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করে। আয়োজক সংস্থার পক্ষে সুমন নারায়ন বাকরা ও সুদর্শন সেন জানান-খেজুরীর মাটি ভারতপথিক রাজা রামমোহনের পাদস্পর্শ ধন্য একথা ভেবেই আমরা খেজুরীবাসী মাত্রেই গর্ব অনুভব করি। প্রাচীন খেজুরী বন্দর এলাকায় স্থাপিত রাজা রামমোহনের মূর্তিতে মাল্য ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁকে আমরা স্মরণ করি ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *