
নিজস্ব সংবাদ দাতা:আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি : মেদিনীপুর পূর্ব পশ্চিম।পঁচেট তরুণ সংঘের ব্যবস্থাপনায় মনসা পুজো উপলক্ষে মাস্ক, স্যানিটাইজার ও সবান বিতরণসহ কোরনা সচেতনতা প্রচার কর্মসূচি পালন করে শনিবার। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী নীলমাধব দাস অধিকারী, তরুণ সংঘের সম্পাদক রবীন্দ্রনাথ জানা ও অনান্য সদস্য বৃন্দ। এই সংস্থার সম্পাদক রবীন্দ্রনাথ জানা জানান- অনান্য বছর খুব বড়ো মাপের মনসা মায়ের পূজো হতো, বর্তমান করোনা পরিস্থিতিতে কোন রকমে নিয়ম মেনে পূজো হচ্ছে। করোনা বিধি মেনে যমায়েত না করে পুজো, পুরো পঁচেট এলাকা জুড়ে মাস্ক, সাবান, স্যানিটাইজার বিতরণের পরিকল্পনা সংস্থার।।

