গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর দক্ষিণ খাড় স্টার ক্লাবের উদ্যোগে স্টার ক্লাব  কম্পপ্লেক্সে করোনা পরিস্থিতিতে ব্লাড ব‍্যাঙ্কে রক্তের সংকট মোচনে রক্তদান শিবিরের আয়োজন হয় রবিবার। প্রথম রক্তদাতা সংস্থা কর্নধার আনন্দ গোপাল আচার্যের রক্তদানে শিবিরের উদ্বোধন করেন সংস্থা সম্পাদক মোহন মুনীয়ান,সঙ্গে সংস্থা সভাপতি শচীন্দ্র আচার্য।  শিবিরে ৩০ মহিলাসহ ১১৬ জন রক্ত দান করেন।

      এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল এই শিবির পরিচালনা করেন। প্রসঙ্গত এই ক্লাব সারাবছর মানুষের সেবায় ধারাবাহিক সেবামূলক কাজ চালিয়ে থাকে। সম্প্রতি করোনা পরিস্থিতি মোকাবেলায় বাজার ও স্কুল এলাকা দমকলকে লাগিয়ে স‍্যানিটাইজ করেছে। খাড় এলাকায় যে সকল করোনা রোগী অক্সিজেনের অভাবে কষ্ট পাচ্ছেন কেবল তাদের জন্য বিনামূল্যে অক্সিজেনের পরিষেবা শুরু করেছেন ১৮ ই মে থেকে। শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থার কর্ণধার আনন্দ গোপাল আচার্য

         

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *