গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।আসন্ন ঝড় নিয়ে এগরা-২ পঞ্চায়েত সমিতির মিটিংহলে আজ রবিবার এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার নবনির্বাচিত বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি, বিডিও কৌশিক রায়, জয়েন্ট বিডিও গোপাল শীট, জেলা পরিষদ সদস্যা গায়ত্রী পাত্র, কর্মাধ্যক্ষা আরতী মুন্ডা, অনুরাধা রাজসহ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ,ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান, ল্যান্ড ডিপার্টমেন্টসহ ব্লকের সমস্ত আধিকারিক। সভায় পৌরোহিত‍্য করেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান। বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঝড় মোকাবেলায় সবাইকে ঝাঁপিয়ে পড়ার জানান বিধায়ক। স্বাস্থ্য বিধি মেনে একই সঙ্গে করোনা সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। স্থির হয় পঞ্চায়েত এলাকায় মাইকিং করা, মাটির বাড়ি থেকে গৃহস্তদের নিরাপদ জায়গায় সরিয়ে আনা,ঝড় পরবর্তী বিদ্যুৎ স্বাভাবিক রাখার উদ্যোগ ,ঝড় পরবর্তী বিদ্যুতের অভাবে পানিয় জলের জন্য জেনারেটর লাগিয়ে মিনিগুলি থেকে জলের ব‍্যবস্থা করা,বাড়ির লাগোয়া যে গাছ পড়ে ঘরের ক্ষতি করতে পারে এমন গাছ ব‍্যক্তিগত হলে নিজেদের, পঞ্চায়েতের হলে পঞ্চায়েতকে জানিয়ে কাটার ব‍্যবস্থা , ঝড় পরবর্তী যোগাযোগ স্বাভাবিক করতে ডিজাস্টার ম‍্যনেজমেন্টের টিম কে যথাযথ ব‍্যবহারের পরিকল্পনা নেওয়া হয়। প্রতিটি পঞ্চায়েতে একটি করে হাইস্কুলকে সেল্টার হাউস করে বিপন্ন মানুষকে তুলে আনার দায়িত্ব প্রধান দের। প্রধান পঞ্চায়েত দের নিয়ে প্রতি নিয়ত নজরদারি চালাবেন।পঞ্চায়েতে ডিজাস্টার ইউনিট সোমবার থেকে চালু থাকবে। ব্লক পর্যায়ে একটি সুপারভিশান হচ্ছে যাতে বিধায়ক, বিডিও ,সভাপতি, সহ আধিকারিকগন থাকছেন।

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *