
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর- ২ বি ডি ও অফিসে বিধায়ক উত্তম বারিক আসন্ন ঘূর্ণিঝড় “যশ” মোকাবেলা নিয়ে প্রশাসন, পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে এক সভা করেন। সোমবারের এই সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আমফান ঝড়ের অভিজ্ঞতা পর্যালোচনা শেষে প্রাথমিক পর্যায়ে মাটির ঘর, খড় ও টালির ছাউনিতে থাকা লোকেদের সেল্টার হাউসে সরিয়ে আনা, প্রতি পঞ্চায়েতে কমপক্ষে একটি প্রয়োজনে একাধিক হাই ও প্রাইমারি স্কুলে রেসকিউ সেন্টার করা, প্রতি পঞ্চায়েতে কন্ট্রোল রুম খোলা ও তার নজর দারি, সেখানে থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থার পরিকল্পনা গ্ৰহন হয়। ছিলেন জেলা কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস, বিডিও শঙ্কু বিশ্বাস, জয়েন্ট বিডিও, সমবায়ী গোলোকেশ নন্দ গোস্বামী,সমাজসেবী মানস রায়, এন জি ও গুলির প্রতিনিধি, ৭টি পঞ্চায়েতের প্রধান, ব্লকের বিভাগীয় আধিকারিক। ঘূর্ণিঝড় যশ হাত থেকে মানুষকে রক্ষা করতে এবং ঝড়ের আগে ও সময় কী করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ।
