গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।খেজুরী বিধানসভা এলাকায় “ইয়াস” ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতার জন‍্য সমুদ্রতীরবর্তী এলাকায় মানুষের কাছে ও নিরাপত আশ্রয়গুলো ঘুরে ঘুরে দেখলেন খেজুরীর বিধায়ক শান্তনু ‍প্রামানিক।
আজ মঙ্গলবার সমুদ্রতীরবর্তী এলাকায় মানুষের কাছে ও নিরাপত আশ্রয়গুলো ঘুর দেখলেন খেজুরীর বিধায়ক শান্তনু ‍প্রামানিক। বিধান সভার দুটি ব্লক এলাকার মানুষের সঙ্গে রেসকিউ সেন্টার গুলিতে গিয়ে কথা বললেন। কালিনগর

    ক‍্যানেল পার্শ্ববর্তী মানুষের জনজীবন মাছের ঘেরী গুলির অবস্থা নিয়ে ভেড়ী মালিক গুলির সঙ্গে কথা বলেন। বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথা বলে ঘেরী বাঁধ মেরামতির উদ্যোগ নেন, কোথায় কোথায় বাঁধ ভেঙ্গেছে তা প্রশাসনের নজরে আনেন। কোথাও কোথাও গত আম্ফানে ক্ষতি হওয়া সত্বেও কিভাবে বঞ্চিত হয়েছেন তারা সেই ক্ষোভ বিধায়কের কাছে উগরে দেন। বিধায়ক আগামীতে তেমনটি হবেনা আশ্বাস দেন। বিকেলে জনকা পঞ্চায়েতের মশ‍্যামপুর কটকা এলাকার নদীবাঁধ ঘুরে দেখলেন ও মানুষের সঙ্গে কথা বললেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *