প্রকাশ কর:দৈনিক আবেশভূমি ডেস্ক:মেদিনীপুর পূর্ব পশ্চিম।কাঁথি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায় অত্যাধুনিক বিটি( ব্লাড ট্রান্সমিশন) ভ্যান অাসায় কোভিড পরিস্থিতিতে রক্ত সংগ্রহ করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই বাতানুকূল বিটি ভ্যানে সুসজ্জিত ও স্বয়ংক্রিয় প্যান্ডেলের সংস্থানের পাশাপাশি তিনটি বেড, টিভি এবং অন্যান্য অাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি রয়েছে। কিন্তু কোভিড পরিস্থিতির পাশাপাশি “ইয়াস” দুর্যোগের ভ্রুকুটির প্রেক্ষাপটে কয়েকদিন ব্লাড সংগ্রহ শিবির অায়োজিত না হওয়ায় ব্লাডব্যাঙ্ক এখন রক্তশূন্যতায় ভুগছে। গত শনিবার কাঁথি পৌরসভার উদ্যোগে রক্তদান শিবির অায়োজিত হয়। তার পরে কোন রক্তদান শিবির অায়োজিত হয় নি। ফলে রক্তের সঙ্কট চরমে।” ইয়াস” প্রাকৃতিক দুর্যোগের ফলে হতাহত হলে রক্তের প্রয়োজনীয়তা দেখা দিবে।থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে রক্ত সঙ্কট চরম অাকার ধারন করেছে। দৈনন্দিন অপারেশন সহ চিকিৎসার প্রয়োজনে ব্লাডব্যাংকে রক্তের অাকালে ডাক্তার, রোগী ও পরিবারপরিজন দিশেহারা। কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠান, ত্রিস্তর পঞ্চায়েত ও বিভিন্ন ছাত্র-যুব-শ্রমিক সংগঠন কে নিয়মিত রক্তদান শিবির অায়োজনে উদ্যোগ গ্রহণের অাবেদন জানিয়েছেন। সেই সাথে জেলার দুই মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও অখিল গিরি কে সারা জেলা জুড়ে রক্তদান শিবির অায়োজনে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করতে সক্রিয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *