
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। সারাদিন “ইয়াশ”এর হুঙ্কারে সন্ত্রস্ত রাজ্যের সমুদ্র উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর। নার্ভের লড়াই এগরা ও কাঁথি মহকুমা ১৩ টি ব্লক প্রশাসনের। তার উপর রয়েছে বিশ্বজুড়ে করোনা সংক্রমিত গ্ৰাফের উদ্ধগতি। করোনা আক্রান্ত উপসর্গহীন ও কম উপসর্গের এমন২২ কে নিরাপদ স্থানে এনে উদ্বোধন হল সেফ হোমের। মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ভগবানপুর -১ ভূমি দপ্তরে ফিত কেটে সেফ হোমের উদ্বোধন করেন চন্ডিপুরের বিধায়ক চিত্রাভিনেতা সোহম চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিডিও বিশ্বজিৎ মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি, বিএম ও এইচ সতীশ কুমার, বি এল এন্ড এল আর ও,ব্লকের সমস্ত লাইন ম্যান, ভগবানপুর পঞ্চায়েত প্রধান সেক রেজাকসহ ব্লকের সমস্ত পঞ্চায়েত প্রধান। বিডিও জানান -আসন্ন ঘূর্ণিঝড় “ইয়াশ” কে কেন্দ্র করে প্রশাসন মাটির বাড়ি, টালির বা খড়ের ছাউনি বাড়িতে বসবাসকারী এমন প্রায় ৩৫০০ জনকে তুলে এনে ৪৭ টি রেসকিউ সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। এই ব্যস্ততার মধ্যেও মহামারী রোগে আক্রান্ত ২২ জনকে নিয়ে উদ্বোধন হল এই সেফ হোমের। উদ্বোধক তার বক্তব্যে মহামারী প্রতিরোধে এবং আসন্ন ঘূর্ণিঝড় মোকাবেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ও সরকারী আধিকারিকদের সহযোগিতা কামনা করেন। অযথা ভয় পেতে বারন করেন, গুজবে কান না দিতে অনুরোধ করেন, তিনি সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব কুমার মাইতি।