
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।দেশপ্রান ব্লকের বড় বানতলিয়া হাই স্কুল ও চালতি নগেন্দ্র বিদ্যাপীঠ “ইয়াশ” রেসকিউ সেন্টারে ৭০০ মানুষের হাতে খাদ্য সামগ্ৰী তুলে দেন জেলা পরিষদের অধ্যক্ষ চালতি নগেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সন্দীপ বেরা। আজ বুধবার বামুনিয়া পঞ্চায়েতের বড়বানতলিয়া শিবিরে থাকা ৩০০ জন মানুষকে সন্দীপ বাবুর খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত স্থানীয় প্রাক্তন উপ প্রধান কল্লোল পাল,অজিত গিরি,অসিত বরণ পন্ডা প্রমুখ।আজ চালতি নগেন্দ্র বিদ্যাপীঠ ত্রাণ শিবিরে থাকা ৪০০ জন মানুষকে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত চালতি পঞ্চায়েত প্রধান তপন কুমার সামন্ত ,গ্রাম সদস্য নিমাই সামন্ত প্রমুখ।

