গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।” ইয়াশ” ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে পরিস্থিতির শিকার এমন’দের এগরা -২ব্লক প্রশাসন ৮টি পঞ্চায়েতের রেসকিউ সেন্টারে তুলে আনে মঙ্গলবার। আর তাদের হাতে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য কিট মাক্স, স্যানিটাইজার,সাবান তুলে দেন “বালিঘাই জগন্নাথ জিউর সেবা সমিতি”র কর্ণধার আশীষ ধাওয়া। এগরা-২ বিডিও কৌশিক রায় ও পঞ্চায়েত সমিতির পরামর্শ মেনে ব্লকের ৭টি পঞ্চায়েতের রেসকিউ সেন্টার গুলি দেশবন্ধু, মঞ্জুশ্রী,বিবেকানন্দ, বাথুয়াড়ী,সর্বোদয় , বাসুদেবপুর ও দুব্দা পঞ্চায়েত প্রধানদের মাধ্যমে ৮২০০ মানুষের হাতে খাদ্য সামগ্রী চিড়া,মুড়ি, শিশুদের জন্য বিষ্কুট, এবং স্বাস্থ্যকিট স্যানিটাইজার, মাক্স ও সাবান তুলে দেন। প্রসঙ্গত বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতি গতবছর দুই মহকুমা জুড়ে করোনা পরিস্থিতির শিকার এমন ৭০০০ হাজার পরিবারে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য কিট বিতরণ করেছিল তাদের সহযোগী ৫৫টি ক্লাবের মাধ্যমে। এবারও ব্লক প্রশাসনের পরামর্শ মত মঙ্গলবার ও বুধবার প্রথম পর্যায়ে ৮২০০ জনের হাতে সংস্থার এমন সাহায্য পৌঁছে দেয়।সংস্থা সম্পাদক শ্রী ধাওয়া জানান ঝড়ের কারনে সংস্থার মেসিনারী ছিল না,নবাগত কর্মযোগী বিডিও মঙ্গলবার শিবিরে তুলে আনাদের পরিস্থিতি নজরে আনায় গাড়ি যোগে ৭ পঞ্চায়েত প্রধানদের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করা গেছে। তিনি এই সহযোগিতার জন্য বিডিও সভাপতি ও প্রধানদের ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *