গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মদিনীপুর।পটাশপুর বিধায়ক উত্তম বারিকের উদ্যোগে “ইয়াশ” ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রামনগর-১এর চাঁদপুর এলাকার মানুষকে খাদ্য সামগ্রী দেওয়ার জন্য ,পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্রের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় রবিবার। সেই সঙ্গে দিঘা মোহনার অন্তর্গত গঙ্গাধরপুর,গোবিন্দবসান,

    জগাইবসান প্রভৃতি এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । এই সমূহ কর্মযজ্ঞের নেতৃত্ব দেন রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, কাঁথি শহর প্রাক্তন যুব সভাপতি ইমরান আলি খান, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মাইতি, সেক বসির, অভিজিৎ পানিগ্রাহী,শান্তনু রানা, তারাশঙ্কর পন্ডা, নিমাই ,নিতাই, নন্দ বেজ, সঞ্চিতা মাইতি, ঈশিতা মাইতি প্রমুখ। এ দিন হাজার মানুষের হাতে চাল ,ডাল ,আলু, পেঁয়াজ ,বিস্কুটের প্যাকেট, মুড়ির প্যাকেট হাতে তুলে দেওয়া হয়। ব্লকের বিভিন্ন এলাকার মানুষের পাশে ত্রাণ সামগ্ৰী নিয়ে এসে পাশে দাঁড়ানো পটাশপুর বিধায়ক উত্তম বারিক ও তার অনুগামীদের অসংখ্য ধন্যবাদ জানান সভাপতি শম্পা মহাপাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *