ঞ গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।সমুদ্র উপকূলে ইয়াশ ঘূর্ণিঝড় ও জলপ্লাবনে বিধ্বস্ত কাঁথি মহকুমার বিভিন্ন এলাকা। কাঁথি উপকূল মূলত মৎসজীবীদের বসবাস। আর কিছু প্রান্তিক কৃষক ও শহরে কাজ করতে আসা দিনমজুর পেশায় যুক্ত। বিপর্যস্ত মানুষের পাশে প্রথমদিন থেকেই যারা রয়েছেন তাদের অন্যতম কাঁথি শহরের সাংষ্কৃতিক সংগঠন “মুক্তধারা”। সঙ্গে যুক্ত স্কুল-

    কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন “স্টুডেন্টস হেল্প কমিউনিটি”। মুক্তধারার উদ্যোগে শৌলা, রঘুসর্দারবাড়, জলপাই, বগুড়ান সহ কাঁথি উপকূলের বিস্তীর্ণ অঞ্চলে দুই শতাধিক দুর্গতদের চাল, ডাল, আলু, ডিম, শুকনো খাবার মুড়ি, বিস্কুট, চানাচুর সহ পানীয় জল বিতরণ হয় রবিবার। সঙ্গে এলাকার বহু বন্যা কবলিত মানুষের ডায়রিয়া, হাজা, পেটের রোগে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা ও। সংস্থার উদ্যোগে ঔষুধপত্র দিয়ে সহযোগিতা করেন মুক্তধারার সদস্য ডা: আনন্দরূপ দাস। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক সৈকত পণ্ডা ও অর্ণব মাইতি। ত্রাণ কর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইঞ্জিনিয়ার সুন্দরম দাস, প্রীতম দাশ, সায়নী ভট্টাচার্য, রনিত নন্দ, অঙ্কুর জানা, অরিন্দম মিশ্র, নভেন্দু পয়ড়া, বিজন সাহু, দীননাথ জানা, শুভম আচার্য, অয়ন বেরা, সেক আইনুল প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *