
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতির কর্ণধার তথা সম্পাদক আশীষ ধাওয়া রামনগর বিধান সভায় আজ রবিবার গাড়ি ভর্তি ত্রাণ সামগ্ৰী পাঠান। ঘূর্ণিঝড় “ইয়াশ” এর কারণে জলচ্ছ্বাস পরবর্তী পরিস্থিতির স্বীকার রামনগরের দুই ব্লকে বিপন্নদের ত্রাণে রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরির আহ্বানে সাড়া দিয়ে খাদ্য সামগ্ৰী ও স্বাস্থ্য কিট পাঠান। ত্রাণ সামগ্ৰীতে চাল-৫ কুইন্ট্যাল,ডাল -১.৫ কুইন্ট্যাল, চিড়া-৪ কুইন্ট্যাল, চিনি-২কুইন্টাল, বিষ্কুট-১ হাজার প্যাকেট, আলু-১.৫ কুইন্ট্যাল, সাবান-১ হাজার পিস, মাক্স-১ হাজার পিস, এবং ব্রিচিং -৫কুইন্ট্যাল, ত্রিপল -৩০০পিস পৌঁছে দেন। সম্পাদক আশীষবাবু জানান দুর্যোগের দিন এগরা-২এর বিডিও কৌশিক রায় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধানের পরামর্শ মেনে সেবা সমিতি ব্লকের মঞ্জুশ্রী, দেশবন্ধু, বিবেকানন্দ, বাথুয়াড়ী, সর্বোদয়, বাসুদেবপুর ও দুব্দা এই ৭টি পঞ্চায়েতের অধীন রেসকিউ সেন্টার গুলিতে ৮২০০জনের ত্রানে খাদ্য সামগ্ৰী ও স্বাস্থ্য কিট প্রধানদের মাধ্যমে পৌঁছে দিই। আজ দ্বিতীয় পর্যায়ে এই ত্রাণ সামগ্ৰী দেওয়া হল। প্রসঙ্গত আর্তদের ত্রানে বালিঘাই জগন্নাথজীউ একটি সর্বজন বিদিত প্রতিষ্ঠান। গতবৎসর আম্ফান ও করোনা পরিস্থিতির শিকার দুই মহকুমার ৭০০০পরিবারে খাদ্য সামগ্ৰী ও স্বাস্থ্য কিট সহযোগী ৫৫টি ক্লাব দিয়ে বিতরণ করে ছিল।
