
গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক নবীন প্রধানের ব্যক্তিগত উদ্যোগে,কাঁথি-১এর রঘুসর্দার বাড়ে ঘূর্ণিঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে বিধ্বস্ত প্রায় শতাধিক পরিবারের মানুষজনকে ত্রিপল,শুকনো খাবার ও পানীয় জল প্রদান করা হয় শুক্রবার। এই কর্মসূচিতে উপস্থিত ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস প্রমুখ।ভারতীয় জনতা পার্টি সর্বদাই মানুষের বিপদে পাশে থাকে।ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা নবীনবাবুর এমন মহতি উদ্যোগে খুশি গ্রামের বিধ্বস্ত ও অসহায় মানুষজন।

