
প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক : মেদিনীপুর পূর্ব পশ্চিম।চালতি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সন্তোষ কুমার পাহাড়ী (৯৮) বার্ধক্যজনিত অসুস্থতায় আজ বেলা প্রায় ২-১০ এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দেন। গত সপ্তাহে করোনায় জ্যেষ্ঠ পুত্রকে হারিয়ে ছেন। দিন কয়েক আগে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। শেষ দিন পর্যন্ত তিনি হাঁটাচলা করতে ও খালি চোখে বইপড়তে পারতেন, স্মৃতি শক্তি ও ছিল প্রবল। গত বছর পর্যন্ত পূজার্চন করতেন। জাতীয় কংগ্রেসে আস্থাশীল এই রাজনীতিক ১৯৭২-৭৭ পুরানো পঞ্চায়েত আইনে অধ্যক্ষ। নতুন পঞ্চায়েত আইনের প্রথম থেকে চালতি পঞ্চায়েতের সরস্বতীপুর সংসদ থেকে নির্বাচিত সদস্য।১৯৭৭ থেকে ৯২পর্যন্ত সময় কালে তিনি চালতি পঞ্চায়েতের সদস্য।১৯৮৭ -১৯৯২ এই সময় কালে তিনি পঞ্চায়েতে প্রধান। জাতীয় কংগ্রেসে আস্থাশীল এই রাজনীতিক বিধায়ক রাসবিহারী পালের খুব আস্থা ভাজন। এলাকার গঠনমূলক কৃতিত্বের নিদর্শন স্বরূপ সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয় স্থাপন । রাসবিহারী পাল যখন মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তার সহযোগীতায় প্রয়াত আদ্যনাথ পাহাড়ীর দানকৃত জমিতে ১৯৫৯ এ সরস্বতী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন চালতি পঞ্চায়েত প্রধান তপন কুমার সামন্ত, তিনি তাঁর আত্মার উদ্ধগতি কামনা করে সন্তপ্ত পরিবার বর্গকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। শোক জ্ঞাপন করেন দেশপ্রান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা। তিনি বলেন এক প্রবীন রাজনীতিক কে হারালাম সন্তপ্ত পরিবার বর্গকে সমবেদনা জানাই। শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অপূর্ব পাহাড়ী। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুতে শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরীশংকর মহাপাত্র। তিনি লক ডাউনে পটাশপুরের বাড়িতে থাকায় আসতে না পারলেও প্রতিক্রিয়ায় জানান- বিদ্যালয় তার এক অভিভাবক ও সুপরামর্শ দাতাকে হারাল। আজ বিকেলে নিজের বাগান বাড়িতে তার পরিবার ও গ্ৰামবাসী শেষকৃত্য সম্পন্ন করে। মৃত্যু কালে তিনি রেখে গেলেন দুই অবিবাহিত কন্যা, এক পুত্র, দুই পুত্রবধূ, নাতি নাতনি ও অসংখ্য গুন মুগ্ধ।
