
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর-১এর নৈপুর ইউ বি আই ব্যাঙ্ক অধুনা পিএন বি শাখায় ব্যাঙ্ক মিত্রাদের ৮দিনের ধর্ণা কর্মসূচির সূচনা হয় আজ সোমবার। কয়েক দফা দাবি দাওয়ার ভিত্তিতে ৭ই জুন পর্যন্ত এই ধর্মঘটে তারা সামিল হল। ব্যাঙ্ক ম্যানাজারের নিকট তারা লিখিত দাবি দাওয়া জমাও দেয়। তাদের দাবি দীর্ঘ ৯ বছর ইউ বিআই থেকে বর্তমান পিএনবি শাখা পর্যন্ত ব্যাংক মিত্রা হিসাবে যাবতীয় ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে আসছে কিন্তু ৫ মাস তারা কোনো বেতন পাননি তা অবিলম্বে প্রদান করা, নিয়োগপত্র ও সচিত্র পরিচয় পত্র প্রদান,নির্দিষ্ট সময়ে বেতন প্রদান, PMJOY অনুযায়ী ৫০০০, ইলেকট্রিক বিল, কমিশন ও ঘরভাড়া প্রদান, হেলথ ইন্সুরেন্স চালু করা, বর্তমান⊕ সার্ভিস প্রোভাইডারকে পরিবর্তন, পি এন বির সার্কুলার অনুযায়ী বেতন প্রদান প্রভৃতি। সংস্থার পক্ষে মনিমালা মাইতি, সাহেব মান্না, কেশব কুমার দাস, ইন্দ্রানী মান্না, গোপাল দাস অধিকারী,তপন বেরা, মোহন রায় প্রমুখ প্রায়-১৫ ব্যাঙ্ক মিত্রা কর্মসূচি’তে অংশগ্রহণ করেন।।
