
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা-১এর জুমকী পঞ্চায়েতের চিরুলিয়া বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান ও করোনা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে উপস্থিত পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, এগরা-১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রেখা প্রধান, প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ঈতীশ চন্দ্র দে, উপস্বাস্থ্য কেন্দ্রের সি ই ও অর্চনা সাউ, শিক্ষক নেতা রজত কুমার বেরা, পানিপারুল অঞ্চল যুব নেতাগৌতম সাউ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণপতি শাসমল, সুকুমার মান্না, আশা কর্মী নমিতা নায়ক, লিপিকা প্রধান, কাজল লতা মন্ডল, অনিতা দাস, রিতা জানা প্রমুখ। এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাঙ্ক ১৪জন মহিলা সহ ৫০ জনের রক্ত সংগ্ৰহ করে। উদ্ধোধক তাঁর বক্তব্যে বলেন ব্লাড ব্যাঙ্ক গুলির চরম রক্ত হীনতায় প্রসূতি এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও রোগী পরিবার চরম সংকটের মুখে। প্রচণ্ড গরম ও কোভিড সংক্রমণের কারণে এমনিতেই রক্তদান শিবির হচ্ছে না বললেই হয়। এই সংকট কালে দলের ছেলেরা রক্তদান কর্মসূচি গ্ৰহন করায় তাদের ধন্যবাদ জানাই। বিধায়ক আরও বলেন-রাজ্যের করোনা ও ইয়াশ পরিস্থিতির শিকার মানুষের পাশে বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাব তাদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন তারাও প্রশংসনীয় কাজ করেছেন। এমন কাজ যাঁরা করছেন তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন। করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে, মাক্স পরা, হাত ও পরিবেশ স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি তা কেন করা উচিৎ তার ও ব্যাখ্যা দেন। অনুষ্ঠানে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণে সাহায্যের জন্য উপস্থিত কেউ কেউ বিধায়কের হাতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বুথ সভাপতি মানস কুমার প্রধান। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সংগঠক ইন্দুভূষণ প্রধান।