গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।ইয়াশ ঘূর্ণিঝড়ে রামনগর -১এর তালগাছাড়ী-২পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সমুদ্র বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। গোবরা পঞ্চায়েতের “ঠিকরা জাগরণ সংঘ” স্বেচ্ছাসেবী সংস্থা আজ রান্না খাবার পরিবেশন করে। তারা ক্ষতিগ্রস্ত তালগাছাড়ি-২এর “চাঁদপুর আয়লা বিল্ডিং”-এ অবস্থানরত প্রায় ৫০০ মানুষকে জন্য রান্না করা খাবার সব্জি তরকারি ও মাছ ভাত পরিবেশন করে। পরিস্থিতির শিকার দুর্গতরা খাবার খেয়ে খুবই আনন্দিত ও সংস্থার আন্তরিকতায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ক্লাবের এই কর্মসূচিতে মাঠে নেমে সহযোগিতা করেন তালগাছাড়ী-২এর পঞ্চায়েত প্রধান বিশ্বজিৎ জানা, বাদল দাস ও

    চাঁদপুর গ্রামের পঞ্চায়েত সদস্য। জাগরণ সংস্থার ৫০ সদস্য শিবিরে থেকে সুষ্ঠুভাবে কর্মসূচি সফল করায় সংঘ সম্পাদক তথা কোলকাতার দে’জ পাবলিশিং এর কর্ণধার উদ্যোগপতি সুধাংশু শেখর দে,সহকারী সুব্রত বেরা, সত্য রঞ্জন দত্ত’সহ পদাধিকারীগন দুর্গত মানুষ যাতে তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তার
      জন্য সর্বোত সহযোগিতার আশ্বাস দেন।

       

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *