
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।
আজ কাঁথি-১পূর্ব মন্ডলের দক্ষিণ কাঁথি বিধানসভার নয়াপুট অঞ্চলের বক্সিশপুরে জেলা ইন্টেলেকচুয়াল সেলের উদ্যোগে ‘ইয়াস’ ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষকে বস্ত্র,ত্রিপল সহ ত্রাণসামগ্রী বিতরন হয়। কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস,জেলা সম্পাদক কল্লোল কর,জেলা ইন্টেলেকচুয়াল সেলের কনভেনর অধ্যাপক চন্দন মন্ডল, জেলা টিচার্স সেলের কার্যকর্তা প্রিয়ব্রত পাহাড়ি প্রমুখ।
