গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি। পূর্ব মেদিনীপুর।রামনগর-২এর কালিন্দী পঞ্চায়েতের দক্ষিণ পুরুষোত্তমপুর (শৌলা)য় ইন্ডিয়ান মেডিক্যাল এ্যাশোসিয়েশনের উদ্যোগে ও এগরা ও এস জি হাসপাতালের সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় বুধবার। শিবিরের উদ্বোধন করেন সংস্থা সভাপতি প্রখ্যাত শল্যচিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা। সঙ্গে ছিলেন প্রখ্যাত অঙ্কোলজিস্ট ডা :স্বরূপজিৎ ঘাটা, শিশু চিকিৎসক ডা:এন কে প্রধান, ডাক্তার সমরজিৎ দাস প্রমুখ। স্বচ্ছল স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এগরা ও এস জি ল‍্যাপারোস্কপিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এক ঝাঁক নার্স উপস্থিত ছিলেন। শতাধিক মানুষ কে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। দুর্যোগে ও করোনা আবহে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তার ও পরামর্শদেন চিকিৎসকগণ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *