
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপজেলা যুব তৃণমূল উদ্যোগে কাঁথির ক্যালট্যাক্স মোড়ে পৌর এলাকার ২ হাজার ইয়াস ও কোভিড অাক্রান্ত পরিবারকে “দুয়ারে অাহার কর্মসূচী” তে রান্না করা খাবার সরবরাহ করার সূচনা হয়।দুয়ারে অাহার কর্মসূচীর উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুব তৃণমূল সভাপতি তথা কর্মসূচীর অায়োজক সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল কংগ্রেস কো-অরডিনেটর মামুদ হোসেন, পৌর প্রশাসকমন্ডলী র সদস্য রত্নদীপ মান্না ও হাবিবুর রহমান, বিকাশ বারিক, শহর যুব সভাপতি সুরজিৎ নায়ক, সেক সুরজ অাল অামন, রীনা দাস, মঞ্জুর অালি খাঁন, সেক সাত্তার প্রমুখ। উদ্বোধক তার বক্তব্যে মানুষের প্রতি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতার বিষয় টি উল্লেখ করেন। আয়োজক জেলা যুব সভাপতি জানান- প্রতিদিন কাঁথি পৌর এলাকার প্রায় ২০০০ পরিবারকে রান্না খাবার সরবরাহ করা হবে। কোভিড অাক্রান্ত পরিবার সমূহ কে প্রতিদিন খাওয়ার পৌঁছে দেওয়া হবে।এই দুয়ারে অাহার কর্মসূচী কোভিড বিধিনিষেধ মেনেই হবে। কর্মসূচি সফল হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
