গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।করোনা আবহে রক্তের সংকট মোচনে এগরা -২এর বাথুয়াড়ী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত বাথুয়াড়ী আদর্শ বিদ্যাপীঠে রক্তদান শিবের অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। মঙ্গলদীপ জ্বেলে শিবিরে উদ্বোধন করেন এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি।সঙ্গে উপস্তিত পটাশপুরের বিধায়ক উত্তম বারিক,জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সন্দীপ পাত্র, বাথুয়াড়ী পঞ্চায়েত প্রধান

    লক্ষ্মী রানী হাজরা, বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না,ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি স্বপন পাত্র,বাথুয়াড়ী অঞ্চল তৃণমূল কার্যকরী সভাপতি ও পঞ্চায়েতের উপ প্রধান সুজিত সী, সম্পাদক ভীম হাজরা প্রমুখ। উদ্বোধক তার বক্তব্যে বলেনএমন সংকট কালে
      দলের ছাত্র যুবকরা এগিয়ে এসে বিপন্ন মানুষের কাছে দাঁড়ানোর যে উদ্যোগ গ্ৰহন করেছে তা প্রসংশার দাবি রাখে। এমন গঠন মূলক কাজে তিনি পাশে থাকার আশ্বাস দেন। শিবিরের মুখ্য আয়োজক ব্লক তৃণমূল যুব সম্পাদক ও জেলা  তৃণমূল ছাত্র পরিষদ এর সদস্য অর্ধেন্দু সিংহ
        জানান- এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব‍্যাঙ্ক ৫ মহিলা সহ ৬৩ জনের রক্ত সংগ্ৰহ করেন। তিনি শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *