গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর শ্রীরামপুর পঞ্চায়েতের বড় কুমারদা শ্রীদুর্গা মিলনী সংঘের সর্বজনীন যোগীন্দ্র মানস হংস অর্চনা শ্রী শ্রী নারায়ন পূজা উপলক্ষে বিধায়ক সম্বর্ধনা ও করোনা মোকাবেলায় স্বাস্থ্য কিট বিতরণ হয় আজ বৃহস্পতিবার। করোনা মোকাবেলায় ১০০কে মাক্স,স্যানিটাইজার, সাবান,কম্বল,শাডী, ও শুকনো খাবার তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষে নব নির্বাচিত বিধায়ক উত্তম বারিকে পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক ও মানপত্র তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন হয়। উপস্থিত ছিলেন জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ মিলান কান্তি দাস, শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান গৌতম জানা ও উপ প্রধান ডা:দিলীপ রায়, সেক সুরজ আলি প্রমুখ। সকলেই বক্তব্যে করোনা মহামারী প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। সভায় পৌরোহিত্য করেন সংস্থা সভাপতি তাপস পট্টনায়ক শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থা সম্পাদক মানস পট্টনায়ক।