গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।জেলা জুড়ে অাজ থেকে ১১ জায়গায় মা-মাটি-মানুষের সরকারের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত “দুয়ারে ত্রাণ”কর্মসূচি অায়োজিত হয়। কাঁথি পৌর এলাকার ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের ইয়াস দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষজন কাঁথি রহমানিয়া প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পে “দুয়ারে ত্রাণ” কার্মসূচীতে অাবেদনপত্র জমা দেন।অাবেদন পত্র জমা নেওয়া চলবে অাগামী ১৮ ই জুন পর্যন্ত। কৃষি, বসতবাড়ী, মৎস্য, উদ্যান পালন,গবাদি পশু এবং ক্ষুদ্র ও

    কুটির শিল্পে ক্ষতিপূরণের ৬ টি টেবিলে ফর্ম জমা নেওয়া হয়। অাগামী ৫ ই জুন কাঁথি পৌরসভার ১৭,১৮,১৯,২০,২১ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্থদের অনুরূপ অাবেদনপত্র জমা নেওয়া হবে।কাঁথি (দারুয়া) রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ে এই শিবির পরিদর্শন করেন প্রশাসকমন্ডলী র চেয়ারপারসন সিদ্ধার্থ মাইতি, সদস্য মামুদ হোসেন, সেক সাবুল প্রমুখ। কাঁথির মহকুমা শাসক অাদিত্য মোহন বিক্রম হিরানী ও অন্যান্য অাধিকারিকগন দুয়ারে ত্রাণ শিবিরের কাজকর্ম খতিয়ে দেখেন। অনুরূপ ভাবে মহকুমার রামনগর-১এর পদিমা,রামনগর -২ এর কালিন্দী, খেজুরী-২ এর খেজুরী প্রভৃতি জায়গায় দুয়ারে ত্রাণ ক্যাম্পে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইয়াসের ক্ষয়ক্ষতির অাবেদনপত্র জমা দেন। জেলার অন্য মহকুমায় আধিকারিক গণ যথাযথ কাজ হচ্ছে কি না নজরদারি করেন। ১৮ ই জুনের পরে সরকারীভাবে ক্ষয়ক্ষতির তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্হদের তালিকা প্রনয়ণ করা শেষে জুলাই মাসের প্রথম সপ্তাহে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত উপভোক্তা দের ক্ষতিপূরণ প্রদান হবে। ক‍্যাম্পমুখী আবেদন কারীরা বলেন- বাংলার মুখ্যমন্ত্রীর সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও সংবেদনশীলতার নীতির ফলশ্রুতিতে অাজ থেকে চালু হওয়া “দুয়ারে ত্রাণ” শিবির
      সফলভাবে পরিচালিত হচ্ছে। আমরা মুখ‍্যমন্ত্রীর সদিচ্ছা কে কুর্নিশ জানাই।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *