গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমিডেক্স: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।শুক্রবার সৈকত শহর দীঘার নিকটবর্তী খাদাল গোবরা গ্রামে সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ এ ক্ষতিগ্রস্ত অসহায়-দুঃস্থ কয়েকশো মানুষকে বিরিয়ানী খাওয়ালো দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় ব্লক তৃণমূল কংগ্রেস । তবে রান্না করা খাওয়ার পেয়ে খুবই আপ্লুত স্থানীয় এলাকার বাসিন্দারা। নেতৃত্বে ছিলেন ভাঙড় বিধানসভার প্রাক্তন বিধায়ক ও ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরাবুল ইসলাম, ভাঙড়-১ ব্লক তৃণমূল সভাপতি ওয়েদ আলি শেখ, পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সন্দীপ পাত্র ও স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ জানা, শান্তনু কুন্ডু প্রমুখ। সকালে ভাঙ্গড় তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে তাজপুরে ত্রাণে খাদ্য ও স্বাস্থ্য সামগ্ৰী বিতরণ করে। ছিলেন দলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক সেক ওয়েদ আলি,প্রাক্তন বিধায়ক সেক আরাবুল ইসলাম, সন্দীপ পাত্র,এগরা -২ব্লক যুব তৃণমূল সভাপতি স্বপন পাত্র প্রমুখ।