
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। রামনগর সারদা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় রামনগর-১এর তালগাছাড়ি-২ পঞ্চায়েতের শংকরপুর, তাজপুর, চাঁদপুর, বোধড়া, টেংরামারীসহ সমুদ্র উপকূলবর্তী ৬০০ দুর্গতের হাতে ত্রাণ বিতরণ হয়।ঘূর্ণিঝড় ইয়াশ এ ক্ষতিগ্রস্ত’ ১৫ টি মৌজায় জল ও খাবারের তীব্র সংকট। এই পরিস্থিতিতে ডালমিয়া সিমেন্ট কর্তৃপক্ষের কাছে দুর্গতদের জন্য ত্রাণের আবেদন জানায় সারদা বিপন্নদের হাতে ত্রাণ সামগ্রী দিয়ে কর্মসূচির উদ্বোধন করছেন মৎস্য মন্ত্রী অখিল গিরি।এন্টারপ্রাইজের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী দীপক সার। তাঁর আবেদনে সাড়া দিয়ে এদিন সংগঠনের উদ্যোগ সিমেন্ট কর্তৃপক্ষ কোভিড সুরক্ষা বিধি মেনে দুর্গত মানুষদের হাতে ত্রান সামগ্ৰীর ব্যাগ তুলে দেওয়া হয়। যাতে চাল, ডাল, তেল, আটা, ছোলার ছাতু, মুড়ি, বিস্কুট, সাবান, মাস্কসহ খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সামগ্রী রয়েছে ।এ দিনের কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। সঙ্গে রামনগর কলেজ পরিচালনা কমিটির সভাপতি সুপ্রকাশ গিরি,রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, সহ-সভাপতি নিতাই চরণ সার, জেলা পরিষদ সদস্য অশোক বিশাল, ডালমিয়া সিমেন্ট ইউনিট প্রধান ইন্দ্রকুমার সিংহ, উপপ্রধান সাগরিকা চন্দ প্রমুখ। ডালমিয়া সিমেন্ট কর্তৃপক্ষ আগামী সপ্তাহে মান্দারমনির দুর্গত দের মধ্যে ত্রাণ বন্টনে আসছেন বলে জানান। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সারদা এন্টারপ্রাইজের কর্ণধার দীপক সার।