গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ঘূর্ণিঝড় ইয়াশ বিধ্বস্ত রামনগর-২এর চাঁদপুর শংকরপুরে বিপন্নদের ত্রাণ তুলে দেন এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। আজ প্রায় ১০০০ জনকে ত্রাণে ৫ লিটার পানীয় জল, একটি থালা বাটি, চাল-২কেজি, আলু-২কেজি, পেঁয়াজ -৫০০,  ডাল- ৫০০, সোয়াবিন-১প্যাকেট, নুন–১প‍্যাকেট, বিস্কুট-১প‍্যাকেট, লঙ্কাগুঁড়ো-১ প্যাকেট, হলুদ গুঁড়ো-১ প্যাকেট,মুড়ি-৫০০, সরিষা তৈল-৫০০খাদ‍্য সামগ্ৰী, লাইফবয় সাবান-১টি, মাস্ক-১টি স্বাস্থ্য কিট ভর্তি ব‍্যাগ তুলে দেন।সঙ্গে ছিলেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান ও দলের ব্লক সহ সভাপতি প্রকাশ রায়চৌধুরী,ব্লক সাধারণ সম্পাদক রাজকুমার দুয়ারী,দুব্দা অঞ্চল তৃণমূল সভাপতি খগেন্দ্রনাথ দয়ারী, পানিপারুল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক রতন কুমার মন্ডল, শিক্ষক নেতা রজত কুমার বেরা, পানিপারুল যুব তৃনমূলের প্রাক্তন সভাপতি গৌতম সাউ যুব সভাপতি বাবুল সাহা প্রমুখ। প্রসঙ্গত কয়েকদিন আগেই বিধায়ক এর উদ্যোগে অনুরূপ রামনগরের বিধ্বস্ত এলাকা গুলিতে ত্রাণ বন্টন হয়। এটি ঐ এলাকায় দ্বিতীয় বারের উদ্যোগ। বিধায়ক তাঁর বক্তব্যে বলেন- যে হারে ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এই ত্রাণ পর্যাপ্ত নয়। আমাদের সাধ্যমত ১০০০কে সহযোগিতার দিলাম। আগামী দিনে আবার ও আসার পরিকল্পনার কথা জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *