গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।ইয়াশ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সমুদ্র উপকূলবর্তী রামনগর -১এর তালগাছাড়ী-২ পঞ্চায়েতের বোধড়ায় আজ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এগরা দক্ষিণ চক্রের পক্ষে প্রায় ৫০০ অসহায় ও দুর্গত মানুষদের দুপুরের আহারের ব‍্যবস্থা করা হয়। খাবারে ভাত, ডাল, সজি, ডিমের ঝোল বিতরণ হয়l সঙ্গে করোনা প্রতিরোধে প্রত্যেককে

    মাস্ক, সাবান ও জল-২লিটার বোতল তুলে দেওয়া হয় l এই কর্মসূচি’তে উপস্থিত ছিলেন এগরা দক্ষিণ চক্রের শাখা সম্পাদক তথা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শমীক মান্না, শাখা সভাপতি শুভেন্দু প্রামানিক, দুই জেলা প্রতিনিধি তপন কুমার মন্ডল ও তারাশংকর বারিক। বিবেকানন্দ অঞ্চল কনভেনার- সুমন জানা, ৫ নম্বর অঞ্চল কনভেনার শঙ্কর নন্দ, চক্র কমিটির দুই সদস্য শশাঙ্ক শেখর বারিক ও তনয় সাউ, শিক্ষক রাজকৃষ্ণ মন্ডল প্রমুখ। কর্মসূচি শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এগরা-২ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রাজকুমার দুয়ারী ও আয়োজক সংস্থা সম্পাদক দেবাশীষ রায় l

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *