গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ঘূর্ণিঝড় ইয়াশ বিধ্বস্ত দীঘা সমুদ্র উপকূলবর্তী রামনগর-১এর ক্ষতিগ্রস্ত বোধড়া, লচ্ছিমপুর প্রভৃতি এলাকায় রামনগরের “এ পি জে আবদুল কালাম ট্রাস্ট” ও সুকান্ত ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে ত্রাণ বন্টন হয় শুক্রবার। দুই সংস্থা প্রায় ২০০কে

    শাড়ী ও খাদ্য সামগ্ৰী দিয়ে পাশে থাকার বার্তা দেয়। সুকান্ত ওয়েলফেয়ারের ১০০ মহিলাকে শাড়ী তুলে দিয়ে এই মহতী কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র। এপিজে আবদুল কালাম ট্রাস্ট ১০০ পরিবারকে খাদ্য সামগ্রীর প‍্যাকজ তুলে দেয়। সংস্থার কর্ণধার শফিউর রহমান সহ সমস্ত সদস্য সদস্যাকে এমন মহামারী ও দুর্যোগে এলাকার বিপন্ন পরিবারগুলির পাশে থেকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান শ্রীমতি মহাপাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *