গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।দেশপ্রাণ ব্লকের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের দাপটে ক্ষতিগ্রস্তদের প্রাশে দাঁড়াল কাঁথি থানা। শুক্রবার কাঁথি পুলিশের উদ্যোগে ৫০ পরিবারে শুকনো খাদ‍্য সামগ্ৰী তুলে দেয়া হয়। কাঁথি থানার ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাস কর্মসূচির সূচনা করেন। অন্যান্য পুলিশ অফিসার ও কর্মীরা দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। কেবল নিরস প্রশাসনিক কাজের মধ্যে আটকে থাকা সত্বেও পুলিশের মানবিক দিকটি আবার সামনে এল। পুলিশের এমন উদ্যোগকে সাধারণ মানুষের প্রসংশা কুড়ায়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *