
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি, পূর্ব মেদিনীপুর।ইয়াশ এর দাপটে বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর সমুদ্রতট সংলগ্ন এলাকাং পশ্চিমবঙ্গ প্রানী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিসারি তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে দুঃস্থ-অসহায় মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।জেলার মৎস্য চাষীদের মাছ সংক্রান্ত যে কোনো সহায়তা দেওয়ার জন্যে তাঁরা এদিন “টেলি সহায়তা” নামক এক অভিনব কর্মসূচির সূচনা করেন।যেখানে বিশিষ্ট মৎস্য বিশেষজ্ঞদের ফোন নম্বরে যোগাযোগ করলে সমস্ত সুযোগ সুবিধা মিলবে। মৎস্য পড়ুয়াদের এমন উদ্যোগকে সাফল্য মন্ডিত করতে ছিলেন পশ্চিমবঙ্গ তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী তৃনাঙ্কুর ভট্টাচার্য।ফিসারি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী সায়ন্তন ভট্টাচার্য্যের কথায়, ” প্রফেশনাল মৎস্য বিজ্ঞান পড়ুয়ারা (BFSc) মানবিকতার খাতিরে ইয়াসে বিধ্বস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা বলেন- চাষীভাইরা আমাদের সম্পদ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের বিপুল মৎস্য চাষীদের এমন দুর্দিনে আমাদের সামর্থ্য মত তাই সহায়তার হাত বাড়িয়ে দিলাম।” পড়ুয়াদের এহেন সহযোগিতায় স্থানীয় মানুষেরা উল্লসিত এবং তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মৎস্য মন্ত্রী অখিল গিরি তাদের এই সামাজিক দায়িত্ব পালনকে কুর্নিশ জানিয়েছেন ।