গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পাঁশকুড়া “বিনয় বাদল দীনেশ স্মৃতি সংঘ”এর উদ্যোগে ১০০ করোনা আক্রান্ত পরিবার ও করোনা পরিস্থিতির শিকার লকডাউনে কাজ হারানো পরিবারের

    খাদ‍্য ও স্বাস্থ্য সামগ্ৰী তুলে দেওয়া হয়। রবিবার এমন পরিবার গুলির পাশে প্রায় ১৫ দিনের চাল, ডাল, মুড়ি, বিষ্কুট রান্নার মশলা, কুমড়ো, আলু, পেঁয়াজ, বেগুন, পটল প্রভৃতি খাদ্য ও মাক্স, স‍্যানিটাইজার প্রভৃতি স্বাস্থ্য কিট নিয়ে পাশে দাঁড়ায় সংস্থা সদস্য গণ । ১৯৭০ সাল থেকে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংস্থা সম্পাদক মলয়
      পাল জানান আগামী দিনে তারা আরো ১০০ পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্ৰহন করছেন। এদিন সংস্থার এমন সেবা মূলক কর্মসূচি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থার পক্ষে অন‍্যতম সদস্য শ‍্যামসুন্দর পুর পাটনা হাইস্কুলের সহ শিক্ষক গৌতম কুমার
      বোস।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *