
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর“ইয়াশ” ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ জেলার চন্ডীপুর ব্লকের হরিখালি গ্রামে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এগরা পূর্ব চক্রের উদ্যোগে প্রায় ৭০০ জন অসহায় ও দুর্গত মানুষদের ভাত, আলুভাজা, সবজি, মাছের ঝোল ও চাটনিতে দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা হয় l সঙ্গে দেওয়া হয় জলের বোতল, মাস্ক ও স্যানিটাইজার l এই কর্মসূচি তে নেতৃত্ব দেন এগরা-২ ব্লক তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক এগরা পূর্ব চক্রের শিক্ষক সদস্য রাজকুমার দুয়ারী। স
