গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা সারদা শশিভূষণ কলেজে ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম উন্নত ভারত অভিযান প্রকল্পে ১০০ পরিবারে ত্রাণ বন্টন হয় সোমবার। এগরা-১এর ছত্রি পঞ্চায়েতে এই প্রোগ্রামে দুস্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন এই কর্মসূচির প্রেসিডেন্ট তথা কলেজ অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিলি। উপস্থিত ছিলেন কলেজের এই বিভাগের দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক

    ড: সুদীপ্ত ঘোড়াই, অধ্যাপক জয়দেব জানা , এগরা -১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ,ছত্রী পঞ্চায়েত প্রধান অশীষ কুমার প্রধান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাধাকান্ত বর, অধ‍্যাপক মানিক প্রতি, অধ‍্যাপিকা মমতাজ খাতুন, অধ্যাপক সত্য চক্রবর্তী, শিক্ষা কর্মী উদয় পাল প্রমুখ ।অধ্যক্ষ তার বক্তব্যে জানান কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা সারাদেশে ৭৫ টি কলেজকে নির্দিষ্ট। প্রতি বৎসর কলেজ এই প্রকল্পে ১লক্ষ ৭৫ হাজার আর্থিক সুবিধা পায়।এগরা কলেজ তার অন্যতম। এই প্রকল্পের লক্ষ্য শিক্ষায়, স্বাস্থ্যে, পঠন পাঠনে, সাংস্কৃতিক
      চর্চা,আর্থিক থেকে পিছিয়ে পড়াদের সচেতন করে তার মানোন্নয়ন। এগরা কলেজ এগরা-১,এগরা-৩ এবং পটাশপুর-১ এই তিনটি ব্লকের পাঁচটি গ্রামকে বেছে নিয়ে প্রতিটি ক্ষেত্রে ১০০ জন চিহ্নিত করে উপসত‍্যভোগীর তালিকা তৈরি করে তাদের হাতে আজকে আটা, সোয়াবিন, বিষ্কুট, আলু, পেঁয়াজ, বিষ্কুট, ফল প্রভৃতি খাদ্য সামগ্রী মাস্ক, স‍্যানিটাইজার, সাবান , ডেটল প্রভৃতি স্বাস্থ্য কিট বিতরন হয়। অনুরূপভাবে আগামী দিন ঐ নির্দিষ্ট ব্লকে আরও ৪টি শিবির সম্পন্ন হবে। শেষে এই কর্মসূচিতে
      উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অধ‍্যক্ষ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *