
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। ঘূর্ণিঝড় ইয়াশ এ বিধ্বস্ত রামনগর-১এর বোধড়া, তাজপুর, কারিশমা ,লছিমপুর টেংরামারি, প্রায় ৫টি সংসদে দীঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের ত্রান বন্টন হয় আজ মঙ্গলবার। ৫০০ বিপন্ন মানুষের হাতে শাড়ী, লুঙ্গি, গামছা, জল, ফিনাইল, ব্লিচিং প্রভৃতি ত্রাণ সামগ্ৰী তুলে দেওয়া হয়। হোটেলিয়ার্স আ্যশোসি য়েশনের এই কর্মসূচিতে আজ উপস্থিত ছিলেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র ,হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র, সমাজসেবী মোহনলাল মহাপাত্র, আশীষ মহাপাত্র, দেবব্রত পাত্র, মনোজ মাইতি প্রমুখ। সভাপতি শ্রীমতি মহাপাত্র জানান- ইয়াশ বিধ্বস্ত দীঘা সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও মানুষের সহযোগিতা নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা গুলি পাশে পাওয়ায় আমরা বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারছি। সংবাদ মাধ্যমের সহযোগিতায় মানুষ সাহায্যে এগিয়ে আসছে বলে রক্ষে বুদ্ধিজীবী ও সেবামুখী সংস্থাগুলোর কাছে আমাদের অনুরোধ আপনারা সাধ্যমত বিপন্ন মানুষের সাহায্যে আপনাদের উদারতা হাত বাড়িয়ে দিন। হোটেলিয়ার্স আ্যশোসিয়েশন কতৃপক্ষ কে এমন সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
