
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-১এর অমর্ষি-২ পঞ্চায়েতের নব নির্বাচিত পঞ্চায়েত প্রধান হলেন নীলম দাস মাইতি। ২ রা মে নির্বাচনের ফল প্রকাশের পর ৪ঠা মে অমর্ষি-২ তথা ৭/২ পঞ্চায়েত প্রধান সরস্বতী মাজি পদত্যাগ করেন। দাদার অনুগামী এই সমালোচনার ঝড়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস মাজি, সেইসঙ্গে অমর্ষি-২ এর প্রধান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন তাপস মাজির স্ত্রী সরস্বতী মাজিও। মঙ্গলবার জয়েন্ট বিডিও অংকুর বিশ্বাস এর উপস্থিতিতে পঞ্চায়েত সদস্যা শাশ্বতী ভক্তা নীলম মাইতির নাম প্রস্তাব করেন, সমর্থন করেন প্রিয়া পয়ড়্যা। ১৫ সদস্যের এই পঞ্চায়েতে উপস্থিত ছিলেন ১৩ জন। অনুপস্থিত ছিলেন পদত্যাগী প্রধান সরস্বতী মাজি। প্রসঙ্গত ৪ঠা নভেম্বর এই পঞ্চায়েতের উপপ্রধান মনোরঞ্জন দিন্ডা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হওয়ার পর থেকেই উপ-প্রধানের আসন শূন্য। মহম্মদপুর সংসদ থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত সদস্যা নীলম মাইতি। আজ 

