
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।ঘূর্ণিঝড় বিধ্বস্ত কাঁথির সমুদ্র উপকূলবর্তী রঘুদাস সর্দারবাড়, শৌলা জলপাইতে দুর্গত মানুষদের সেবায় এগিয়ে এলো এগরা সংস্কৃতি মঞ্চ পরিচালিত এগরা মেলা। সোমবার এলাকায় প্রায় মানুষকে রান্না করা খাবার বিতরণ করে আড়াইশো শিশুকে নতুন জামা প্যান্ট দেয়া হয়। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এগরা মেলার সুযোগ্য সম্পাদক মৃন্ময় মিশ্র, প্রাক্তন পৌর কর্মী ও মেলার অন্যতম কর্মকর্তা বনবিহারী পত্র মেলা কমিটির সদস্য ও ব্যবহারজীবী সুশালন্ত বেরা প্রমুখ। সম্পাদক জানান কেবল সাংস্কৃতিক চর্চায় আটকে থাকে না সংস্থা, বিপর্যে মানুষের পাশে আমর থাকি। গত বছর মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের সাধ্যমত ২৫০ নতুন বস্ত্র এবং৬০০ মানুষদের খাওয়ার ব্যবস্থা করেছি।

