গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পটাশপুর-১এর চিস্তিপুর-১ পঞ্চায়েতের উপপ্রধান শচীন্দ্রনাথ ভক্তা আজ বুধবার প্রধানের দায়িত্ব ভার গ্ৰহন করেন। ১২ সদস্যের এই পঞ্চায়েতে দলগত অবস্থান তৃণমূল ৮ বিজেপি ৪। ও বি সি মহিলা সংরক্ষিত প্রধান ছিলেন সাহাপুর সংসদ থেকে নির্বাচিত বিজেপির মিনতি খাটুয়া।বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ১৮ ই মে মিনতি খাটুয়া প্রধান পদে পদত্যাগ করেন এবং তার ন্যূনতম পঞ্চায়েত সদস্যপদে ইস্তফা দিয়ে দায়িত্বভার বুঝিয়ে দেন ঐ পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মাধবচন্দ্র শীটকে। আজ মাধব বাবু তার দায়িত্ব বুঝিয়ে দেন উপপ্রধান শচীন্দ্রনাথ ভক্তা প্রসঙ্গত পদ থেকে শুধু নয তিনি সদস্য পদ থেকে সরে দাঁড়ানোয় ওই সাহাপুর সংসদে পঞ্চায়েতের উপ নির্বাচন না হওয়া পর্যন্ত শচীন্দ্রনাথ ভক্তা ঐ পঞ্চায়েতের উন্নয়ন ক্ষতিয়ে দেখবেন। আজ বিধায়ক উত্তম বারিক, জেলা পরিষদ সদস্য পটল আদক,দলের ব্লক সভাপতি পীযুষ পন্ডা, তৃণমূলের সমস্ত পঞ্চায়েত সদস্য উপস্থিত ছিলেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *