
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ইয়াশ বিধ্বস্ত দীঘা মোহনায় হরিজন’ প্রাথমিক বিদ্যালয়ে জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত ২০০ মানুষের হাতে এগরা মহকুমা পশ্চিমবঙ্গ তৃণমূল সেকেন্ডারী টিচার্স আ্যশোসিয়েশন “এগরা মহাকুমা ডাব্লিউ বি টি এস টি এ”এর তরফ থেকে ত্রাণে খাদ্য সামগ্ৰী ও স্বাস্থ্য কিট ভর্তি একটি প্যাকজের তুলে দেওয়া হয় আজ। বৃহস্পতিবার ত্রাণ বিতরণ পর্বের সূচনা করেন সংগঠনের নেতৃত্ব এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ও সংগঠনের এগরা মহাকুমা সভাপতি কনককান্তি দাস। সঙ্গে সংগঠনেরএগরা-১ সভাপতি সর্বেশ্বর বেরা, এগরা-২ সভাপতি সৌমেন জানা, জেলা কমিটির সম্পাদক পার্থরাজ মিশ্র, পটাশপুর-১ সভাপতি গোপাল শাসমল, পটাশপুর-২ সভাপতি তথা টিকরাপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজীব পন্ডা প্রমুখ। ছিলেন গঙ্গাধরপুর পঞ্চায়েতের সদস্য ও উক্ত বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা । ত্রাণকার্যে জেলার অন্যতম নেতৃত্ব রজত বেরা, শ্যাম শংকর পন্ডা,মেঘদুত করণ ত্রাণকাজে উপস্থিত থেকে বিশেষ সহযোগিতা করেন। বিধায়ক তরুণ কুমার মাইতি সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে জানান- প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি সীমাহীন। কার্যত গ্রামের পর গ্রাম মানুষ গৃহহীন পরিবেশহীন, বিপন্ন। এদের ক্ষতিপূরণ কোন ভাবেই দেওয়া সম্ভব নয়, আমাদের শিক্ষক সংগঠন তাদের সাধ্য মতো এদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে মাত্র,এদের ধন্যবাদ জানাই।এই প্রয়াস আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান -সংগঠনের মহকুমা সভাপতি কনককান্তি দাস।