গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। জেলার সমুদ্র উপকূলবর্তী রামনগরের বিধ্বস্ত তাজপুর, শঙ্করপুর ও জলধা এলাকায় শয়ে শয়ে অসহায় পরিস্থিতির শিকার মানুষদের মাক্স, স‍্যানিটাইজার, ত্রিপল, আর্থিক(১০০০)টাকা

    সাহায্য করলেন “হুগলীর আরামবাগের সৈয়দ মনিরুল হুদা সোস‍্যাল ওয়েলফেয়ার সোসাইটি”। বুধ ও বৃহস্পতিবার এই সাহায্য তুলে দেন সংস্থার কর্ণধার সম্পাদক সৈয়দ জিয়াজুর রহমান। উল্লেখ্য, কয়েকদিন ধরে দীঘার সমুদ্র উপকূল বর্তী বানভাসি মানুষদের ত্রান ও আর্থিক সহযোগিতা করে এই সংস্থা। এদিন শংকরপুর এলাকায় ৫০০ পরিবারের হাতে শাড়ী ও টাকা
      দেন। তাজপুর রাস্তায় ঝুপড়ি বাসী মানুষদের ত্রিপল ও নগদ ১ হাজার করে টাকা তুলে দেন সোসাইটির সম্পাদক জিয়াজুর রহমান।
      সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সম্পাদক জিয়াজুর রহমান বলেন- ব্যাংকে অর্থ জমিয়ে রেখে কিছু লাভ হবে না ,এখান কার মানুষের পাশে এসে দাঁড়ান,আল্লাহ আপনাদের মঙ্গল করবেন ‌। গ্ৰামের পর গ্ৰাম  মানুষ নিশ্ব হয়েছে, আপনাদের সংবাদ মাধ্যমে জেনে আমরা এসেছি বিপন্নদের পাশে দাঁড়াতে । অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা কে তিনি  এই ভাষায় আহ্বান জানান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *