
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। জেলার সমুদ্র উপকূলবর্তী রামনগরের বিধ্বস্ত তাজপুর, শঙ্করপুর ও জলধা এলাকায় কয়েক হাজার অসহায় পরিস্থিতির শিকার মানুষদের মাক্স, স্যানিটাইজার, ত্রিপল, আর্থিক(১০০০)টাকা সাহায্য করলেন “হুগলীর আরামবাগের সৈয়দ মনিরুল হুদা সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি”। বুধ ও বৃহস্পতিবার এই সাহায্য তুলে দেন সংস্থার কর্ণধার সম্পাদক সৈয়দ জিয়াজুর রহমান। উল্লেখ্য, কয়েকদিন ধরে দীঘার সমুদ্র উপকূলবর্তী বানভাসি মানুষদের ত্রান ও আর্থিক সহযোগিতা করেন।শংকর পুর এলাকায় ৫০০ পরিবারের হাতে শাড়ী ও টাকা দেন। তাজপুর রাস্তায় ঝুপড়ি বাসী মানুষদের ত্রিপল ও নগদ ১ হাজার করে টাকা তুলে দেন সোসাইটির সম্পাদক জিয়াজুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংস্থা সম্পাদক জিয়াজুর রহমান বলেন- ব্যাংকে অর্থ জমিয়ে রেখে কিছু লাভ হবে না, এখানকার মানুষের পাশে এসে দাঁড়ান আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। গ্রামের পর গ্রাম মানুষ নিশ্ব হয়েছে, আপনাদের সংবাদমাধ্যমে জেনে আমরা এসেছি বিপন্নদের পাশে দাঁড়াতে। অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা কে তিনি এই ভাষায় সহযোগিতার আহ্বান জানান।
