
প্রদীপ কুমার গোল: দৈনিক আবেশভূমি ডেস্ক : নন্দীগ্ৰাম : পূর্ব মেদিনীপুর।নন্দীগ্রামে নির্বাচনের আগে মানুষের সুবিধায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “দুয়ারে সরকার” চালু করে বিপুল জনসমর্থন আদায় করেছিলেন। তৃতীয় বার ক্ষমতায় এসে মানুষের দুয়ারে রেশন পৌঁছোতে চালু করলেন “দুয়ারে রেশন”।ইয়াশ ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে ত্রাণে সরকারি সাহায্য নিজেদের হাতে তুলে দেওয়ার জন্যে “দুয়ারে ত্রাণ” প্রকল্পের কাজ চলছে। বর্তমান জনদরদী মুখ্যমন্ত্রী মানুষের পাশে মানুষের সাথে প্রশাসন এই বার্তা দিতে বৃহস্পতিবার সূচনা করলেন ভ্রাম্যমাণ পুলিশ সহায়তা কেন্দ্র “দুয়ারে প্রশাসন” যাতে গ্রামের মানুষ প্রশাসনকে একে বারে হাতের কাছে পাবেন। বৃহস্পতিবার এই ভ্রাম্যমাণ পুলিশ সহায়তা কেন্দ্রের শুভ সূচনা হয় নন্দীগ্রাম থানা এলাকার আমদাবাদ-২ পঞ্চায়েতের গিরি বাজার প্রাথমিক বিদ্যালয়ে।ছিলেন হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখার্জী। নন্দীগ্রাম থানার নতুন আই সি তুহিন বিশ্বাস সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে জানান- নন্দীগ্রাম থানার মানুষ তাদের রেশন কার্ড,আধার কার্ড,ভোটার কার্ড হারিয়ে কিংবা নানাবিধ সমস্যার জন্য দূর থেকে ডাইরি করতে থানায় আসেন।এই সব ক্ষেত্রে প্রশাসন তাদের দুয়ারে গিয়ে অভিযোগ গ্রহণ এবং সমাধান করবে। নন্দীগ্রাম থানার ১৭টি পঞ্চায়েত, থানার কাছে নন্দীগ্রাম পঞ্চায়েত হওয়ায় বাকি ১৬টি পঞ্চায়েতে আমরা তালিকা মত নির্দিষ্ট দিনে 

