
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা পৌর প্রশাসক বোর্ডের উদ্যোগে করোনা আবহের মধ্যেও রক্তদান শিবিরের আয়োজন হয়। রক্তদাতার হাতে পুষ্পস্তবক তুলে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে উপস্থিত পৌর প্রশাসক প্রধান স্বপন কুমার নায়ক, মহকুমা ছাত্রনেতা উদয় পাল, দলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব শেখ সুরজ আলী, শিক্ষক নেতা দেবাশীষ জানা, প্রাক্তন কাউন্সিলর হরিপদ বেরা প্রমুখ। এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল এই রক্তদান শিবির পরিচালনা করে। উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন- রক্ত দানের মতো মহৎ কাজে যুবসমাজকে আগে আরো বেশি করে এগিয়ে আসতে আহ্বান জানান। পৌরপ্রশাসনের পক্ষে এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি তাদের ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় পৌর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য, আইএমএ কাঁথি ও এগরা শাখার সভাপতি প্রখ্যাত শল্যচিকিৎসক বাদল অশ্রু ঘাটা।
