গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। বড়হাট পঞ্চায়েতের কাটরংকা বালিকা বিদ্যালয়ে পটাশপুর-১ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং অঞ্চল মহিলা তৃণমূলের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার। ফিতা কেটে রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন আইএম এ কাঁথি ও এগরা শাখার প্রেসিডেন্ট তথা এগরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর ডা: বাদল অশ্রু ঘাটা। সঙ্গে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জেলা শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র, ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ পীযুষ পন্ডা ও সহ সভাপতি বিনয় পট্টনায়ক, দলের ব্লক মহিলা সভানেত্রী পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ কাকলি মণ্ডল, অঞ্চল তৃণমূল মহিলা সভানেত্রী অনুশ্রী মাইতি, সোমা দুবে, জেলা পরিষদ সদস্য পটল আদক, পঞ্চায়েত সমিতির তিন কর্মাধ‍্যক্ষ লক্ষণ চন্দ্র পাল (বিদ্যুৎ), আহাদ আলী(পূর্ত ), দীপক বেরা(খাদ্য) প্রমুখ। এগরা সুপার স্পেশালিটির ব্লাড ব্যাংক শিবির পরিচালনা করে। ৭২ জন মহিলার রক্ত দান করেন। উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন -রক্তদানের মতো মহৎ কাজ জীবনে আর নেই, রক্তদানের মধ্য দিয়ে এক মুমূর্ষু মানুষের জীবন দান করা যায়। যুব সমাজ যত বেশি করে এই কাজে এগিয়ে আসবে তত মঙ্গল। কোভিড পরিস্থিতি এবং ইয়াস দুর্যোগ পরবর্তী কালে রক্তদান শিবির সীমিত হওয়ায় ব্লাড ব্যাংক চরম রক্তশূন্যতায় ভূগছে। ব্লাড ব্যাংকের রক্ত শূন্যতায় চরম সংকটে প্রসূতি ও থ‍্যালাসেমিয়ার পেসেন্টরা। এলাকার বিধায়ক উত্তম বারিক বলেন দলের মেয়েরা এগিয়ে এসে এমন ভালো কাজ করায় আয়োজকদের ধন্যবাদ জানান। এমন ভালো কাজে আগামী দিনে তিনি আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক মহাপাত্র।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *