
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।প্রয়াত কাঁথির বিশিষ্ট লেখক, প্রাক্তন অধ্যাপক ডঃ শ্রীমন্ত কুমার জানা (৭৯)। অাজ শুক্রবার ভোরে বার্ধক্য জনিত রোগভোগের পর তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। জন্মসূত্রে তিনি কাঁথি ১এর মহিষাগোট পঞ্চায়েতের । আসামের পান্ডুয়া কলেজের বাংলা ভাষা সাহিত্যের এই অধ্যাপক আসামে বাঙ্গাল খেদাও আন্দোলনের সময় প্রানভয়ে চাকরি ছেড়ে পালিয়ে আসেন। অনাড়ম্বর জীবন যাপনে অভ্যস্ত স্বল্পভাষী ,ধীর ও নম্র স্বভাবের এই অধ্যাপককে সচরাচর রুঢ় হতে দেখা যায় নি। কাঁথি প্রভাত কুমার কলেজ , রামনগর কলেজে আংশিক সময়ের অধ্যাপনা করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার উপর গবেষণা করে তিনি ডক্টরেট হন। বহু গ্ৰন্থ প্রনেতা এই অধ্যাপক স্নাতক,উচ্চমাধ্যমিক, মাধ্যমিক সহ বিভিন্ন স্তরে পাঠ্যপুস্তক ও অন্যান্য গ্রন্থ রচনা করেছেন। তিনি বিভিন্ন সমাজ সেবমূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যু তে গভীর শোকজ্ঞাপন করেন বনমালীচট্টা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। তিনি প্রয়াত বুদ্ধিজীবীর পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন কাঁথি কলেজের প্রাক্তন অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা। মৃত্যু কালে তিনি রেখে গেলেন পুত্র পৌত্রসহ অসংখ্য গুনমুদ্ধ।
