দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি:মেদিনীপুর ।অল ইন্ডিয়া মনীষী ফাউন্ডেশনের উদ্যোগে আজ ১২ জুন সকাল মেদিনীপুর শহরের কেরানীটোলায় হেমচন্দ্র দাস কানুনগোর আবক্ষ মূর্তিতে মাল্যাদানের মাধ্যমে অস্ত্রগুরুর ১৫১ তম জন্ম দিবস পালন করা হয় l উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ও সমাজকর্মী প্রাণাশীষ মাল , শিক্ষক – শিল্পী ও সমাজকর্মী নরসিংহ দাস , পরিবেশপ্রেমী শিক্ষকও সমাজ কর্মী মনিকাঞ্চন রায় , শিক্ষক অমিত কুমার সাহু , শিক্ষক নেতৃত্ব বিশ্বজিৎ সাউ , আইনশৃখলা রক্ষা বিভাগের আধিকারিক সুভাষ চন্দ্র , সুজিত পাল প্রমুখ l আলোচনায় স্বাধীনতা আন্দোলনে তাঁর বর্ণময় কর্মজীবন আলোচিত হয়। আগামী প্রজন্মের কাছে তাঁর  অনুকরনীয় কর্মপদ্ধতি, তার ত‍্যাগ, আন্দোলনে  নিষ্ঠা তুলে ধরে অনুপ্রাণিত করার  পরামর্শ দেওয়ার কথা বলা হয়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *